পাটগ্রামে অটোচালকের লাশ উদ্ধার
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্ট এলাকা থেকে আবির হোসেন (৩৫) নামে এক অটোরিকসাচালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়িমারী ইউনিয়নের জিরোপয়েন্ট সীমান্তের কলাবাগান এলাকার ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। আবির হোসেন বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার আপ্তার উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বুড়িমারী জিরোপয়েন্ট সীমান্ত এলাকায় বিজিবি চেকপোস্ট এলাকায় ব্রিজের নিচে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পাটগ্রাম থানা পুলিশ ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্পের সদস্যদের সহায়তায় লাশটি উদ্ধার করে। পাশের একটি দোকানের সামনে রাখা তার অটোরাকশাটিও উদ্ধার করে পুলিশ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ব্রিজের নিচ থেকে আবিরের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন