নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান এ তথ্য জানান।
এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণপাড়া পাথরঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী শহরের সাটিরপাড়া বকুলতলা এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫) এবং চৌয়ালা এলাকার আব্দুল বাছেদের ছেলে রুবেল (২৩)। সনেটের বিরুদ্ধে এর আগেও ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁচাবাজি, দ্রুতবিচার ও মাদক মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে।
পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার পাথরঘাট বালুর মাঠ এলাকায় নরসিংদী মডেল থানার এসআই গাফফারের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন এবং ১ রাউন্ড গুলিসহ ২০ মামলার আসামি সনেট ও একটি লোহার তৈরি চাপাতি এবং ছোরাসহ রুবেল নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। অভিযান টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় দুটি মামলা করার পর মঙ্গলবার বিকালে সনেট ও রুবেলকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
T.A.S / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা