ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

অস্ত্রের মুখে ছিনতাই

পুলিশের নিয়মিত অভিযানের পরও সক্রিয় অপরাধীরা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ৪:২১

জয়পুরহাটের আক্কেলপুরে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনাসহ বিভিন্ন অপরাধ দমনে নানান পদক্ষেপ গ্রহণ করলেও প্রতিনিয়ত ঘটছে ছিনতাই, চুরি ও ডাকাতির মতো ঘটনা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নিরাপত্তাহীনতায় বাড়িতে রাতযাপন ও রাস্তায় চালাচল করছেন আক্কেলপুরের জনসাধারণ ও চালাকরা। বুধবার দিবাগত রাতে আক্কেলপুর পৌর এলাকায় অস্ত্রের মুখে আবারো দুটি মোটরসাইকেল ছিনতাইসহ এই মাসে মোট ১২টি ছিনতাই, চুরি ও ডাকাতির খবর পাওয়া গেছে।

জানা গেছে, গত ১০ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত উপজেলার পৃথক স্থানে ঘটেছে ১২টি ছিনতাই, চুরি ও ডাকাতি হয়েছে। এরমধ্যে গত ১০ অক্টোবর রাত ৮টায় গোপিনাথপুর ইউনিয়নের ভিকনী এলাকায় মাইক্রোবাস দিয়ে পথ অবরোধ করে মারধর করে ইজিবাইক ছিনতাই, গত ১৫ অক্টোবর ভোরে আক্কেলপুর-গোবরচাঁপা সড়কে পথ অবরোধ করে ইজিবাইক চালক ও এক যাত্রীকে মারধর করে বেঁধে রেখে ইজিবাইক ও যাত্রীর সকল মালামাল ছিনতাই, গত ১৮ অক্টোবর রাতে পৌর এলাকার মানিকপাড়া গ্রামে একটি বাড়ির সকল সদস্যদের বেঁধে রেখে বাড়ি ডাকাতি, গত ১৯ অক্টোবর রাতে অক্টোবর পৌর এলাকার স্টেশন রোডে একটি মোবাইলের দোকানের পেছনের অংশের টিন কেটে ভেতরে ঢুকে মোবাইল চুরি, গত ২২ অক্টোবর রাত ৮ টায় পৌর এলাকার মানিকপাড়া রাস্তায় পথ অবরোধ করে মারধর করে টাকা ছিনতাই।

গত ২৩ অক্টোবর সোনামুখী ইউনিয়নের শান্তির মোড় ও শিমুলতলি এলাকা থেকে রাতে পৃথক দুটি বাড়ির তালা কেটে গোয়ালঘর থেকে ২টি গরু চুরি, গত ২৪ অক্টোবর রাতে আক্কেলপুর-জয়পুরহাট সড়কে কেসের মোড়ের উত্তরে রাস্তার পাশের গাছ কেটে পথ অবরোধ করে ডাকাতিরর চেষ্টা, গত ২৫ অক্টোবর ভোরে আক্কেলপুর-তিলকপুর সড়কে কাদোয়া বটতলি এলাকায় পথ অবরোধ করে মারধর করে বেঁধে রেখে ২টি ইজিবাইক এবং একটি ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই, একই তারিখ দিবাগত রাতে রুকিন্দীপুর ইউনিয়নের কানুপুর গ্রাম থেকে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি করে ফোন নাম্বার রেখে গেছে এবং ২৮ অক্টোবর দিবাগত রাতে ৮-১০ ব্যক্তি পৌর এলাকার হাস্তাবসন্তপুর মাঠের ফাঁকা রাস্তায় পথ অবরোধ করে মারধর করে এক যুবদল নেতা ও ওষুধ বিক্রয় প্রতিনিধির ২টি মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনতায় করা হয়েছে।

শান্তির মোড় এলাকার কৃষক জামাল উদ্দীন বলেন, বর্তমানে রাত হলেই গরু ছাগল নিয়ে খুব চিন্তায় থাকি। সবদিকে চুরি, ডাকাতি বেড়ে গেছে।

যুবদল নেতা শাওন হোসেন বলেন, রাত নয়টা থেকে দশটার মধ্যে তাদের দুইজনকে সড়কের গাছ কেটে ও রশি দিয়ে গতিরোধ করে অস্ত্রের মুখে মারধর করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে দুইজনকেই বেঁধে রেখে ছিনতাইকারীরা চলে যায়। 

আটো শ্রমিক মালিক সমিতির আক্কেলপুর শাখার সভাপতি বাবলুর রহমান বলেন, সন্ধ্যার থেকে সকাল পর্যন্ত আমরা গাড়ি চালকরা গাড়ি হারানোর ভয়ে আতঙ্কে রয়েছি। সন্ধ্যা হলেই অধিকাংশ চালকরা বাড়ি চলে যাচ্ছে। এতে যাত্রীদেও ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা সড়কে নিরাপত্তা চাই।

আক্কেলপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ প্রতিরোধে থানা পুলিশের পক্ষ থেকে ডিউটি বাড়ানো পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অনেক অপরাধীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। দ্রুত সময়ে জামিনও পেয়ে যাচ্ছে অনেক অপরাধী।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়াও প্রতিটি ঘটনাস্থলই পুলিশ পরিদর্শন করেছে। এসকল ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে অপরাধীদের আদালতে পাঠানো হলে দ্রুত সময়ের মধ্যে জামিন পেয়ে তারা আবার চলে আসছে।

T.A.S / জামান

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন