ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

জিয়ার কফিনে ডেড বডি ছিল প্রমাণ করেন : কৃষিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ৪:৪

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী কোনও শিষ্টাচার বহির্ভূত কথা বলেননি। জিয়ার কফিনে ডেড বডি ছিল কিনা এটা আপনারা প্রমাণ করেন।

সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি আয়োজিত '১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে' এক শোক সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, যারা বঙ্গবন্ধু হত্যার কুশীলব, হত্যার সাথে যারা জড়িত ছিল, যারা ষড়যন্ত্রকারী তাদের চেহারাটা উন্মোচিত হওয়া দরকার বলে মনে করেন কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক। কুশীলবদের ভূমিকা জাতির জানা উচিত, ইতিহাসে লিপিবদ্ধ হওয়া উচিত। জিয়াউর রহমানের ডেথ বডি নিয়ে কথা বলায় প্রধানমন্ত্রী শিষ্টাচার বহির্ভূত কোনও কাজ করেন নাই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আবদুর রাজ্জাক বলেন, আপনারা অনেক মিথ্যাচার করেছেন। ১৯৭৫ সালের পরে আপনারা জয় বাংলা শ্লোগান দিতে দেন নাই, পাকিস্তানি সেনাবাহিনীকে হানাদার বাহিনী বলা যাবে নাসহ আরও নানাভাবে আমাদের অধিকারকে লুণ্ঠন করেছেন। আমাদের প্রধানমন্ত্রী শিষ্টাচার বহির্ভূত কোনও কাজ করেন নাই। তিনি সত্য কথা বলেছেন। কথাটি হচ্ছে, জিয়ার যে কফিন আনা হয়েছিল সেখানে কোনও ডেথ বডি ছিল না। আপনারা বললেই হয়, সেখানে ডেথ বডি ছিল। এটা আপনারা প্রমাণ করেন। প্রমাণ করেন সেটি কাউকে দেখানো হয়েছিল, সেনাবাহিনীকে দেখানো হয়েছিল। এটাতো শিষ্টাচারের কোনও বিষয় হল না। আপনারা অনেক মিথ্যাচার করেছেন। এধরনের কথা আপনারা আরও অনেক বলেছেন।

আমাদের অনেক ব্যর্থতা রয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাদের অনেক ব্যর্থতা রয়েছে। একজন ছাত্র নেতা হিসেবে আমিও মনে করি তখন কেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে পারলাম না। কেন সেদিন আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারলাম না। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নিয়ে সেখানে কিছুটা হলেও তা উন্মোচন করতে পেরেছেন। ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছি। আজকের সারা পৃথিবীতে বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি ফালগুনী হামিদ, বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা রুবিনা আক্তার মিরা, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা প্রমুখ।

প্রীতি / প্রীতি

বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স সালমান

জ্বালানি সংকটে সরকার দুঃখিত, সমাধানে সর্বোচ্চ চেষ্টা: নজরুল ইসলাম খান

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ বাড়তে পারে

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশব্যাপী সিরিজ বোমা হামলার সেই ভয়াল দিন আজ

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে

অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী