তাড়াশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপন
‘গ্রীন বাংলাদেশ-ক্লিন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ-পরিচ্ছন্ন বাংলাদেশ‘ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ পরিচ্ছন্ন রাখা ও থাকার জন্য ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করতে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে ডাস্টবিন স্থাপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউএনও) সুইচিং মং মারমা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার, উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম, ভিলেজ ভিশনের প্রতিনিধি মাসুম বিল্লাহ, তাইবুর খন্দকার, মেহেদী হাসান, তুহিন, বিলকিস, সাকিল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি সুইচিং মং মারমা বলেন, তাড়াশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সকল নাগরিকের দায়িত্ব। আর এজন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডাস্টবিন স্থাপন করতে হবে, যাতে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা যায়। বিশেষ করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ পরিচ্ছন্ন রাখাতে ছাত্র-ছাত্রীদের উদ্ভুদ্ধ করার মাধ্যমে তাদের এ কাজে সম্পৃক্ত করতে হবে। তিনি ডাস্টবিন স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ