ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্রপ্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি অনুৃষ্ঠিত


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৯-১০-২০২৪ বিকাল ৫:১১

‘আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক’ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্রপ্রধান ও সহকারী প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি অনুৃষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক পিএলসি পঞ্চগড়। প্রশিক্ষণে মুখ্য আলোচক গরু-গাভী, মুরগি পালন এবং মাছ চাষ সফলতার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা তুলে ধরেন।

পঞ্চগড় শাখাপ্রধান ও এভিপি একেএম মোজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জোনপ্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম শফিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে রংপুর জোনের আরডিএস জোন অফিসার রায়হান মিয়া, মুখ্য আলোচক পঞ্চগড় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাবুল হোসেন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে কয়েকশ খামারি অংশ নেন।

এফএভিপি ও ম্যানেজার অপারেশন্স আনিছুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রশিক্ষণ শেষে ১৬৬টি কেন্দ্রের মধ্যে ১৮ জন কেন্দ্র লিডারকে পুরস্কার প্রদান করা হয়।

এমএসএম / জামান

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা

বিশ্ব শিক্ষক দিবসে ফুল-উপহারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সবুজ লতায় কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় মাচা ভরা 'প্যাশন' বিপ্লব বিশুর

শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান