যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে চন্দনাইশ পৌরসভাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের মাঠে উক্ত রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিন জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক মজিদ শাহ, আবু বক্কর, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল কবির,দফতর সম্পাদক মামুনুর রশীদ, কৃষি বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন,জেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ, চন্দনাইশ উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম টুটুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোশাররফ, সদস্য সচিব নেছার উদ্দিন চৌধুরী, চন্দনাইশ পৌরসভা যুবদলের আহবায়ক আজম খান, সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল হোসেন ছোটন, সদস্য সচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান সহ উপজেলা ও পৌরসভা যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা বলেন, আগামীর রাস্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক না কেটে জনসাধারণের জন্য স্বেচ্ছায় রক্তদানসহ অভিজ্ঞ চিকিৎসক দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। অতিথিরা আরো বলেন,লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না। সভা শেষে প্রায় শতাধিক মানুষকে বিনা খরচে চিকিৎসা সেবাসহ ফ্রি ওষুধ প্রদান করা হয়েছে।
T.A.S / জামান
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩