ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জ পুলিশ সুপারের বাসভবনের সামনে জোড়া খুন


কে এম শহীদুল, সুনামগঞ্জ  photo কে এম শহীদুল, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৯-১০-২০২৪ বিকাল ৫:৫১

সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর এলাকার বিহারি পয়েন্টসংলগ্ন এসপি বাংলা রোডের পুলিশ সুপারের বাসভবন এবং সহকারী পুলিশ সুপারের বাসভবনের সামনে একটি বাউন্ডারি দেয়ালের ভেতর টিনশেড বাসায় মা-ছেলেক গলা কেটে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোররাতে।

পুলিশ সূত্র এবং সরেজমিন জানা যায়, নিহত ভিকটিম ফরিদা বেগম (৪৮) স্বামী মৃত জাহিদুল ইসলাম এবং ফরিদা বেগমের ছেলে মিনহাজকে (১৯) আনুমানিক ভোররাতে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আরো জানা যায়, সকাল ৮টায় কাজের মহিলা নুরজাহান বেগম (৫৫) বাসার ভেতরে এসে ডাকাডাকির এক পর্যায়ে কারো সারা শব্দ না পেয়ে ঘরের গ্রিল দিয়ে ফর্দা সরিয়ে ফরিদা বেগম ও তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পরে থাকতে দেখতে পান এবং সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দৌড়ে গেইটের বাহিরে এসে লোকদের জানান। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার আলামত সংগ্রহ করেন। জানা যায় ফরিদা বেগমের বাসায় তার আপন খালাতো বোন নার্গিস বেগম ও নার্গিসের দুই ছেলেও থাকতো ।

ঘটনার পর অজ্ঞান অক্ষত অবস্থায় নার্গিস বেগম কে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং নার্গিস বেগমের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা । নার্গিস বেগমের জ্ঞান না পেরার আগ পর্যন্ত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা যাচ্ছেনা। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটেছে। অন্যদিকে ডাকাতি ঘটনার কোন আলামত নেই বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা। পুলিশ সুপারসহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং ক্রাইমসিন সংগ্রহ করতে সিআইডি অফিসারদের জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান। বর্তমানে সিআইডি অফিসারদের অনুসন্ধান চলছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে। ভিকটিম নিহত ফরিদা বেগমের বাসায় তার খালাতো বোন দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকতো বলে জানা যায়।

T.A.S / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত