ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির পদবঞ্চিত কর্মীদের সমাবেশ


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২৯-১০-২০২৪ বিকাল ৭:০

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের কমিটি থেকে পদবঞ্চিত বিএনপির ত্যাগী নেতাকর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মধ্য ঘাসিরপাড়া প্রাইমামি স্কুলসংলগ্ন পদবঞ্চিত কর্মী সমাবেশে ওয়ার্ড সমন্বয়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগারচর ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক আশরাফুল ইসলাম শাহিন।

উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন- মোশারফ হোসেন মাস্টার, আবুল কালাম আজাদ, নুর আলম কেনেডী, হুমায়ুন কবির মোল্লা, নুর আলম (মাহালম), আব্দুল বাছেত মিয়া প্রমুখ। এ সময় বিএনপির পদবঞ্চিত কর্মীরা বলেন, অনুগতদের নিয়ে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ইউনিয়ন বিএনপির পকেট কমিটি গঠন করা হয়েছে। এতে দলের দুর্দিনের ত্যাগী নেতাকর্মীরা পদবঞ্চিত হয়েছেন।

তারা বলেন, আমরাও বিএনপি করি। আমরা সবাই বিএনপির কর্মী। দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার কর্ণধার আমাদের একমাত্র ভরসা কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে ঢাকায় দেখা করে আমাদের বগারচর ইউনিয়ন বিএনপির কমিটির সমস্যার কথা তুলে ধরেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, আপনারা যেভাবে আছেন এভাবেই দলের কার্যক্রম চালিয়ে যান। আমি এসে আপনাদের সমস্যার সমাধান করব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপদেষ্টা কমিটির সমন্বয়ক রাজু আহম্মেদ। 

T.A.S / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান