ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

রায়পুরায় কৃষকদের মাঝে রবিশস্যের বীজ বিতরণ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ১১:৭

নরসিংদীর রায়পুরা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২৫ সালের সরকারি প্রণোদনার রবিশস্যের বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় ১ হাজার ৪৫০ জন কৃষকের মাঝে এক কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৮০ কৃষকের মাঝে ২০ কেজি করে গম বীজ, ১০০ জন কৃষকের মাঝে এক কেজি করে পেঁয়াজের বীজ এবং ১৩০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে বাদামের বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় রবিশস্যের বীজ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

দ্বিতীয় পর্বে ‘ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর নিধনে সহযোগিতা চাই’ স্লোগান নিয়ে ইঁদুর নিধন অভিযান সম্পর্কে আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন- উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, একটি ইঁদুর বছরে ৫০ লাখ লোকের খাবার নষ্ট করতে পারে। একটি ইঁদুর সপ্তাহে ৬-৭টি বাচ্চা দেয়, ৭২ ঘণ্টা পর আবার বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখে। তাই আসুন আমরা সকলে মিলে ইঁদুর নিধন অভিযানে অংশগ্রহণ করি এবং সকল কৃষিজমি থেকে ইঁদুর ধ্বংস করি।

T.A.S / জামান

গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার

হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া

শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ

অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার

মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি

শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার

পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর