নদী থেকে অবৈধভাবে বালু উত্তােলনের দায়ে ১৯ লাখ টাকা জরিমানা, ড্রেজারসহ আটক ৩
নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ড্রেজার জব্দসহ তিনজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় তিনজনকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে এ দণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। এর আগে মঙ্গলবার বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ড্রেজার জব্দ ও তিনজনকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়। পরে পৃথকভাবে এশিয়া ড্রেজার কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানাসহ রিয়াজুল নামে একজনকে এক মাসের কারাদণ্ড, প্লাবন ড্রেজারকে ৭ লাখ টাকা জরিমানাসহ সাইফুল নামে একজনকে এক মাসের কারাদণ্ড এবং রিয়া সুপার নামে অপর একটি ড্রেজারকে ৭ লাখ টাকা জরিমানাসহ মেহেদী নামে একজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া সীমান্তে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল ড্রেজারগুলো। মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
T.A.S / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা