ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

জর্জি এবং বেডিংহামকে বোল্ড করে জোড়া আঘাত তাইজুলের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ১১:৪৩

ডানহাতি ব্যাটার ডেভিড বেডিংহামকে বোল্ড করে দ্বিতীয় দিনের প্রথম সাফল্য এনে দিয়েছেন তাইজুল ইসলাম। তাইজুলের তৃতীয় শিকার হওয়ার আগে ৭৮ বলে ৫৯ রান করেন বেডিংহাম। ৯৮.২ ওভারের মাথায় ৩৮৬ রানে তৃতীয় হারায় দক্ষিণ আফ্রিকা।

নিজের পরের ওভারে এসে সেঞ্চুরিয়ান ডি জর্জিকেও বোল্ড করেন তাইজুল। প্রোটিয়া ইনিংসের পতন হওয়া চার উইকেটের চারটিই নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। সাজঘরের ফেরার আগে প্রোটিয়া ব্যাটারের উইলো থেকে আসে ২৬৯ বলে ১৭৭ রানে। এই ইনিংসে তিনি সাজিয়েছেন ১২ চার এবং ৪ ছক্কায়। সাগরিকার ব্যাটিং বান্ধব উইকেটের ফায়দা নিয়ে কীভাবে ইনিংস বড় করতে হয়, টাইগারদের জন্য উদাহরণ হয়ে থাকলেন ২৭ বছর বয়সি এই ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১০২ ওভার শেষে ৪ উইকেটে ৩৯১ রান।  ক্রিজে আছেন কাইল ভেরেইন এবং রায়ান রিকেলটন। 

প্রথম ইনিংসে এরইমধ্যে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ প্রায় ৪০০ রানের কাছাকাছি। হাতে আছে আরো ৬ উইকেট। সবমিলিয়ে দ্রুত উইকেট তুলতে না পারলে, এই সংগ্রহ চাপ বাড়াবে বাংলাদেশকে। মিরপুর টেস্টে ব্যাটাররা চিরচেনা কন্ডিশনেও নিজেদের মেলে ধরতে পারেনি। সাগরিকায় তাই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে নাজমুল হোসেন শান্ত বাহিনীর।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা