ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকসাচালক নিহত


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ৪:১৫

ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে অটোরিকসাচালক নিহত ও এক যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর উপজেলার পৌর এলাকার শান্তা গ্রামে ঘটেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান।

প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩০ ‍আগস্ট) দুপুর ২টার দিকে পৌর এলাকার শান্তা প্রাথিমিক বিদ্যালয়ের দক্ষিণে আক্কেলপুর থেকে উপজেলার রায়কালী ইউপি অভিমুখে ফিড বোঝাই ট্রাকের সাথে অপর দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকসাচালক ও এক যাত্রী গুরুত্বর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় চালক ওয়াসিম (৪০) মারা যান। আহত যাত্রী সেতু সাখিদারকে (২৮) উন্নত চিকিৎসার জন্য বগুড়া সজিমেক হাসপাোলে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক হান্নানসহ ফিডবোঝা‍ই ট্রাক (বগুড়া-ড ১১-০৯৩৩) ও অটোরিকসাটি থানা হেফাজতে রয়েছে। 

নিহত অটোরিকসাচালক ওয়াসিম নঁওগা সদরের হাপানিয়া নারচি গ্রামের হালিম উদ্দীনের ছেলে বলে নিহতের চাচাতো ভাই আলতাফ হোসেন নিশ্চিত করেছেন। আহত যাত্রী সেতু সাখিদার আক্কেলপুর পৌর এলাকার শান্তা গ্রামের মালেক সাখিদারের ছেলে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ