ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেকৃবিতে সেকশন অফিসার গৌতমের বিরুদ্ধে যত অভিযোগ


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ১২:১৫

তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাকি খাওয়া, চাঁদাবাজি একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। বাকি না দেয়া হলে দেয়া হত হুমকি, আবার বাকি খেয়ে তা পরিশোধ করতেন না দীর্ঘ সময়। তবে ক্ষমতার পালাবদলের পর বাকি পরিশোধ করছেন অনেক ছাত্রলীগ নেতা। কিন্তু ছাত্রনেতা থাকা অবস্থায় বাকি খেয়ে তা এখনো পরিশোধ না করার অভিযোগ উঠেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এস্টেট শাখার সেকশন অফিসার গৌতম চন্দ্র রায়ের বিরুদ্ধে। এর আগেও তিনি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে লাঞ্ছনায় অভিযুক্ত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, নেতা থাকা অবস্থায় প্রায়ই বাকি খেতেন হলের ডাইনিং ও দোকানগুলোতে। তার বাকির খাতা বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের ডাইনিংয়ে বাকি খেয়েছেন  ২৩ হাজার ৮৫০ টাকা। তবে তা এখনো পরিশোধ করেননি।

এ বিষয়ে গৌতম চন্দ্র রায় বলেন, হলের ডাইনিংয়ে আমি খুবই কম খেয়েছি। পলিটিক্সে যাওয়ার পর আমি ডাইনিংয়ে খাইনি বললেই চলে। সব সময় বাইরে খেয়েছি বা রুমে রান্না করে খেয়েছি। আমার বিরুদ্ধে সম্পুর্ণ মিথ্যা অভিযোগ এটি। এত বেশি পরিমাণ বাকি থাকলে ডাইনিং ম্যানেজার অবশ্যই আমার সাথে যোগাযোগ করতেন। এত বাকি থাকার প্রশ্নই আসে না। দু-এক দিন বাকি খেতে পারি কিন্তু এত টাকার বাকি আমার কখনই ছিল না। আমার রুমমেট বা গেস্ট কেউ কখনই আমার নামে বাকি খায়নি।

ডাইনিংয়ে কর্মরত স্টাফদের সাথে কথা বলে জানা যায়, গৌতম ডাইনিং স্টাফদের সাথে খুবই খারাপ ব্যবহার করতেন। তিনি প্রায়ই বাকি খেতেন।

এর আগে হলটির ক্যান্টিনের বাকি সামনে এলে তার পরিমাণ দাঁড়ায় ১২-১৩ লাখ টাকা। এর অধিকাংশই ছিল ছাত্রলীগ নেতাদের নামে।‌ তবে সেই বাকি সামনে আসার পর বাকি পরিশোধ করেছেন অনেকেই। কিন্তু এখনো হলের ডাইনিংয়ের বাকি পরিশোধ করেননি এই সেকশন অফিসার।

এছাড়াও ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটলজি বিভাগের শিক্ষক ড. এমএ মান্নানকে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে এই সেকশন অফিসারের বিরুদ্ধে।

T.A.S / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?