ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে চাঞ্চল্যকর রাবেয়া হত্যার রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ৩:২৫

নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে ৫৩ বছর বয়সী রাবেয়া খাতুনকে হত্যা করে তিনজন। সেই সঙ্গে চাঞ্চল্যকর এক তথ্য প্রকাশ্যে এলো- মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ধর্ষণ করা হয় ওই নারীকে। আর এই হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী। বুধবার (৩০ অক্টোবর) সকালে নরসিংদীর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পিবিআই পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান।

এ সময় তিনি বলেন, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর পূর্বশত্রুতার জের ধরে রায়পুরা উপজেলার বাহেরচর পশ্চিমপাড়ার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুনের ঘরে সিঁধ কেটে প্রবেশ করে পূর্বপরিকল্পিভাবে তাকে হত্যা করা হয়। একই উপজেলার আদিয়াবাদ পিপিনগর এলাকার নাসির উদ্দিনের ছেলে মো. সুমন (২০), বাহেরচর এলাকার বকুল মিয়ার ছেলে জীবন (১৯) এবং আ. রহিমের ছেলে স্বপন (৫৫) ছাড়াও অন্যরা এ হত্যাকাণ্ডে অংশ নেয়।

এছাড়া চাঞ্চল্যকর এক তথ্য প্রকাশ করে তিনি বলেন, হত্যার ঠিক আগ মুহূর্তে রাবেয়া খাতুনকে ধর্ষণও করা হয়। দীর্ঘ তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সুমন, জীবন ও স্বপনকে গত ২৬ অক্টোবর নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

প্রাথমিকভাবে তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যদের গ্রেফতারে পিবিআইয়ের কার্যক্রম চলমান বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

T.A.S / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা