ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দলে আ’লীগের অনুপ্রবেশ ঠেকাতে রূপগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ৪:২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী'র কতিপয় দোসরের বিএনপিতে অনুপ্রবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তারাবো পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামূড়া এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা। 

এ সময় বক্তব্য রাখেন- তারাব পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া, জাতীয়তাবাদী ওলামা দলের নেতা হাজী পনির ভূঁইয়া, যুবদল নেতা মামুন ভূঁইয়া, পৌর ছাত্রদলের নেতা শাকিল আহমেদসহ নেতৃবৃন্দ।  

এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের বিগত ১৭ বছরে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের যারা হামলা, নির্যাতন ও ডজন ডজন মামলার শিকার হয়েছেন, তারাই আজ বিএনপির কতিপয় বড় নেতাকে খুশি করতে না পেরে পদবঞ্চিত রয়েছেন। অথচ ৫ আগস্টের পূর্বে যারা ঢাকা-সিলেট মহাসড়কের ব্যারিকেড দিয়েছিল, গাজীর সাথে গণহত্যায় জড়িত ছিল, তারাই ৫ আগস্টের পর বিএনপির ওই নেতাদের ম্যানেজ করে বিএনপিতে অনুপ্রবেশ করেছে। তারা এখন বিএনপির নাম ব্যবহার করে লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের সাথে জড়িয়ে একদিকে এলাকায় আতঙ্ক তৈরি করছে, অন্যদিকে বিএনপির সুনাম ধ্বংস করছে। তাই অবিলম্বে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের ঠেকানো না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার