ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপুরে খাস জলাশয় দখলমুক্তের দাবিতে মানববন্ধন


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি photo দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ৪:৫৭

রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গগনবাড়িয়া ও চুনিয়াপাড়া গ্রামসংলগ্ন দুই শতীনা নামক একটি খাস জলাশয় দীর্ঘ ১৫ বছর ধরে স্থানীয় প্রভাবশালী কয়েকজন আওয়ামী লীগ নেতা জবরদখল করে রেছেন। সরকারি জলাশয়টি দখলমুক্ত করে উন্মুক্তের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ওই জলাশয়ের সামনে গ্রামের শত শত মানুষ জড়ো হয়ে মানববন্ধনে অংশ নেন। তারা জলাশয়টি দখলমুক্ত করে কৃষকদের স্বার্থে ব্যবহারের জন্য আজীবন উন্মুক্ত রাখার দাবি জানান।

গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে সাধারণ কৃষক এই বিল থেকে পানি সেচ ও ধানের মৌসুমে ইরি-বোরো বীজ রোপণ করতে পারছেন না। এখানে গগনবাড়িয়া গ্রামের খাস জমি আছে ১০ বিঘা আর সাধারণ মানুষের জমি আছে প্রায় ১০ বিঘা। মোট ২০ বিঘা জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা। এরা হলেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও বস্ত্রবিষয়ক সম্পাদক সাহিনুর রহমান, বদর সরদার ও রুস্তুম আলী।

মানববন্ধনে অংশ নিয়ে ওই গ্রামের নজরুল ইসলাম জানান, জলাশয়ের পাশে আমার দলিলভুক্ত ১৭ শতাংশ জমি জোর করে দখল করেছেন তারা। এছাড়া জনগণের দলিলভুক্ত ১০ বিঘা জমি দখল করেন। কৌশল করে বিঘাপ্রতি কিছু টাকা দেবেন বলে সাদা কাগজে আমাদের থেকে স্বাক্ষর করে নেন। পরে টাকা চাইতে গেলে আজ দেব কাল দেব বলে ঘোরাতে থাকেন। উপরন্তু বলেন, আমি আওয়ামী লীগের একজন নেতা, ত্রাণ ও বস্ত্র সম্পাদক। আমার পক্ষে আছেন এমপি আব্দুল ওয়াদুর দারা।

জলাশয়ের পাশেই বাড়ি মোতালেব হোসেনের। দীর্ঘদিন ধরে এখানেই বাবার ভিটায় বসবাস তার। তিনি বলেন, আমার জায়গাজমি নেই। এই বাড়িটিই শেষ সম্বল। দিন দিন এই জলাশয়ে আমার জমি ভাঙতে শুরু করে। কিন্ত আমি টাকা চাইতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন। হুমকি-ধমকি দেন। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের এক মাস পর আমাকে কিছু টাকা দিয়ে গেছেন। আমি চাই এই জায়গা দখলমুক্ত করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হোক।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাহিনুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন জানান, এখনই বিস্তারিত বলা সম্ভব নয়। দীর্ঘদিন ধরে ওই জলাশয় একেক সময় একেকজনের দখলে ছিল। আমি তদন্ত করছি। তদন্ত শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / জামান

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ