ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জাককানইবিতে চারুকলা ও আইন অনুষদ সম্পাদিত গবেষণার দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৩০-১০-২০২৪ বিকাল ৫:৫৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও আইন অনুষদের ২০২৩-২৪ অর্থবছরে সম্পাদিত গবেষণাসমূহের প্রতিবেদন উপস্থাপন বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উপাচার্য বলেন, দেশের উন্নয়নে গবেষণার বিকল্প নাই। এই গবেষণা প্রতিবেদনগুলো বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করছি।

চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার ও আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজের যৌথ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এএইচএম কামাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং গবেষণা সম্প্রসারণ অনুষদের পরিচালক প্রফেসর ড. মার্জিয়া আক্তার।

এতে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। সেমিনারে দুটি অনুষদ থেকে ১১টি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।

T.A.S / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?