ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ময়লার স্তূপ পরিষ্কার করে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৩০-১০-২০২৪ বিকাল ৬:২৬

ছাত্রদলের নেতা কাজী জিয়াউদ্দিন বাসিতের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দীর্ঘদিন জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করে ওই জায়গায় বৃক্ষরোপণ করেছে জবি শাখা ছাত্রদল। বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট-সংলগ্ন দ্বিতীয় ক্যাফেটরিয়ার জন্য নির্ধারিত জায়গায় দীর্ঘদিন জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচির নেতৃত্বদানকারী ছাত্রদলের নেতা কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে দীর্ঘদিন ময়লার স্তূপ থাকার কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছিল। আমাদের সকলের পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাসে পড়াশুনা করার প্রত্যাশা থাকে। তাই আমরা এ কর্মসূচি পালন করেছি। পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের সুস্থ মানসিকতা গড়তে ও পড়াশোনার পরিবেশ সুন্দর করতে সাহায্য করবে।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি রোমান হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিয়ান বিন হক অনিক, আহসান মল্লিক, তুষার পাল, সবুজ শাহরিয়ার, রাশেদ বিন হাসিম, আহমেদ কাওসার আকাশ, মিয়া রাসেল, রাশেদুল ইসলাম রাহাত, সহ-সাধারণ সম্পাদক মিনহাজুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সোলায়মান খান সাগর, জাহিদ হাসান, শাহীন, তানভীর, রাফিল, অনিকসহ ছাত্রদলের অন্য নেতাকর্মীরা।

T.A.S / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?