ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে রূপগঞ্জে যুবদলের সমাবেশ


আনিছুর রহমান, রূপগঞ্জ photo আনিছুর রহমান, রূপগঞ্জ
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ১২:৪২

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকালে দাউদপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে বেলদি মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার। প্রধান বক্তা ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া। 

অনদের মাঝে উপস্থিত ছিলেন- দাউদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ মাস্টার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন ভূঁইয়া কিরনসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংঘঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার যেভাবে মানুষ হত্যা ও গুম-খুনের রাজনীতি করেছে, বাংলাদেশের মাটিতে তাদের জানাজা পড়তে দেয়া হবে না।

নেতাকর্মীরা দাউদপুর ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভোটের মাধ্যমে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে রূপগঞ্জের এমপি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

T.A.S / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান