ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দুই মাদ্রাসাশিক্ষককে পিয়নের জুতাপেটা


দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি photo দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ১২:৫৯

জামালপুরের দেওয়ানগঞ্জে দুই মাদ্রাসাশিক্ষককে একই প্রতিষ্ঠানের পিয়ন জুতাপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ অক্টোবর) লংকারচর দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্তসাপেক্ষে উপযুক্ত বিচার দাবি করে পিয়ন ময়দান আলীর স্থায়ী অপসারণ চেয়েছেন ওই মাদ্রাসার ভুক্তভোগীসহ সুপার মো. ফরিদুল ইসলাম ও এবতেদায়ী শাখার প্রধান মো. আব্দুল খালেকসহ সকল শিক্ষক। এ ঘটনায় মাদ্রাসার সুপার মো. আব্দুল কাদের ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার লংকারচর দাখিল মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী কিছুদিন আগে মাদ্রাসার এক প্রতিবেশীর বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন। ওই দাওয়াতের উপহার দিতে শিক্ষক-কর্মচারীরা মিলে চাঁদা তুলে মাদ্রাসার পিয়ন ময়দান আলীর কাছে জমা রাখেন। মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রধান আব্দুল খালেক পিয়নের কাছে জমা রাখা ওই টাকা চাইতে গেলে ময়দান আলী দিতে অস্বীকৃতি জানান। এতে শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় মাদ্রাসার সহ-সুপার ফরিদুল ইসলাম পিয়নকে শান্ত হতে বলেন। তখন পিয়ন ময়দান আলী নিজের পায়ের জুতা খুলে সহ-সুপার ফরিদুল ইসলামকে পেটাতে শুরু করেন। এ সময় ইবতেদায়ী শাখার প্রধান আব্দুল খালেক বাধা দিতে গেলে পিয়ন তাকেও জুতা দিয়ে প্রহার করেন। পরে ক্ষিপ্ত ময়দান আলীকে অন্য শিক্ষকরা থামান। তৎক্ষণাৎ স্থানীয়রা কৌশলে ময়দান আলীকে নিয়ে চলে যান।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, এর আগেও পিয়ন ময়দান আলী মাদ্রাসার শিক্ষকদের সাথে বহুবার অসদাচরণ এবং দুর্ব্যবহার করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে সকল শিক্ষক-কর্মচারী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মাদ্রাসার সুপার মো. আব্দুল কাদের বলেন, পিয়ন ময়দান আলী যে কাজ করেছে, এটা খুবই ন্যক্কারজনক ঘটনা। প্রশাসনের কাছে আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।

দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তার বলেন, ওই মাদ্রাসার সুপারের কাছে আমি বিষয়টি শুনেছি। বৃহস্পতিবার অফিসে গিয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, যদি মাদ্রাসার ভেতর জুতাপেটা করে থাকে, তাহলে অবশ্যই আইনবহির্ভূত কাজ করেছে। আমরা তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়