মধুপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা সমাপ্ত, সেবা পেলেন প্রায় দুই হাজার নাগরিক
‘তথ্যই শক্তি : জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ স্লোগানে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন চত্বরে দুই দিনব্যাপী তথ্য মেলার গত মঙ্গলবার ছিল শেষ দিন। ‘জনগণ তথ্য চাইলে সরকার তথ্য প্রদান করতে বাধ্য’ মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সকল সরকারি দপ্তরের প্রতি এই নির্দেশনার মধ্যদিয়ে দুই দিনব্যাপী এ তথ্য মেলা উৎসবমুখর পরিবেশে শুরু হয়।
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) যৌথ উদ্যোগে তথ্য অধিকার আইন-২০০৯-এর প্রচারণা ও বাস্তবায়নের অংশ হিসেবে জনসাধারণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার জন্য প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও এই মেলার আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী মেলার আয়োজনে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ প্রায় দুই হাজার সাধারণ মানুষ বিভিন্ন স্টল থেকে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে প্রয়োজনীয় ধারণা নেন ও কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করেন। ‘মেলায় ২২টি সরকারি এবং ৪টি বেসরকারি প্রতিষ্ঠান তাদের তথ্যসেবা প্রদানের জন্য অংশগ্রহণ করে।
তথ্য মেলার প্রথম দিন সোমবার (২৮ অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান, শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিতাই চন্দ্র কর প্রমুখ।
সনাক সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় সনাকের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. বজলুর রশিদ খান। এছারাও টিআইবি প্রতিনিধি ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো. মাহান উল হক নোবেল স্বপ্রণোদিত তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্যের গোপনীয়তার শৃঙ্খল ভেঙে সকলকে তথ্য অবমুক্তকরণের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান।
মেলার দ্বিতীয় দিন মঙ্গলবার (২৯ অক্টোবর) জনগণের মুখোমুখি অনুষ্ঠান পরিচালনা করে উপজেলা ভূমি অফিস এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, যেখানে জনগণের মুখোমুখি আলোচনায় তাৎক্ষণিক ২৫০ জন ভূমি এবং প্রাথমিক শিক্ষা বিষয় উত্তর পেয়েছেন।
জনগণের মুখোমুখি নাগরিক সেবা বিষয়ক উন্মুক্ত প্রশ্নের উত্তর দেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। তিনি বলেন, ভূমি সম্পর্কে ডিজিটাল সেবা কিভাবে পেতে পারেন সে বিষয়টা না জানার কারণেই অনেক সময় আমরা হয়রানির শিকার হই। এটা কমানোর জন্য সকলকে বিষয়টি শিখতে হবে, জানতে হবে।
মেলায় তথ্যপ্রাপ্তির আবেদন ফরম পূরণ ও তথ্যপ্রাপ্তিতে সহায়তা করছে টিআইবির সনাক, ইয়েস ও একটিভ সিটিজেন্স গ্রুপের স্বেচ্ছাসেবকরা। এছাড়াও মেলার বিশেষ আকর্ষণ হিসেবে টিআইবির দুর্নীতিবিরোধী আন্দোলনের চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়। একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী তথ্যমেলার সমাপ্তি ঘোষণা করেন সনাক সভাপতি মো. আব্দুল মালেক।
T.A.S / জামান
সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস
মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন