সুনামগঞ্জ শহরে চাঞ্চল্যকর জোড়া খুনে জড়িত একজন আটক
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে সুনামগঞ্জ সদরের পৌর শহরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর জোড়া খুনের সাথে জড়িত এক শিশুকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকার সাভার থানা এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। শিশুটির বাড়ি বিশ্বম্ভরপুর থানার গনারগাঁও গ্রামে। সে সদর থানার হাসননগর হাসপাতাল রোডের একটি বাসায় ২০২২ সাল থেকে বসবাস করছিল।
প্রাথমিকভাবে জানা গেছে, পুলিশ হেফাজতে নেয়া শিশু ও তার এক বন্ধু একটি আইফোন ও টাকা-পয়সা চুরি করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা মঙ্গলবার রাতে ভিকটিম মিনহাজের ঘরে ঢুকে আইফোনটি চুরির চেষ্টা করে। মিনহাজ টের পেয়ে একজনকে আটক করার চেষ্টা করলে অপরজন বটি দিয়ে কোপ মারে। ফলে মিনহাজ সেখানেই মৃত্যুবরণ করে। শব্দ শুনে মিনহাজের মা অন্য রুম থেকে বের হলে তাকেও বটি দিয়ে কোপ মারলে তিনিও নিহত হন। ওই ঘটনায় জড়িত অপর শিশুকে পুলিশ হেফাজতে আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এই গ্রেফতার প্রসঙ্গে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান (পিপিএম) উপস্থিত সাংবাদিকদের সামনে জোড়া খুনের বিষয়টি তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল হকসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন