ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাড়াশে কালীপূজা উপলক্ষে পাঁঠার মাংস বিক্রির ধুম


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ৪:১৫

সিরাজগঞ্জের তাড়াশে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী কালীপূজা উপলক্ষে পৌর বাজার এলাকায় পাঁঠার মাংস বিক্রির ধুম পড়েছে। আর ওই পাঁঠার মাংস কেজি দরে কিনছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ মুসলমান জনগোষ্ঠীর লোকজন। নেই কোনো ভোদাভেদ, সবাই মানুষ।  

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে প্রথাগত রীতি অনুযায়ী পাঁঠা বলির মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ পূজা। কালীপুজাকে কেন্দ্র করে পৌর বাজারের ৮-১০টি দোকানে পাঁঠার মাংস বিক্রি হচ্ছে।

কোনো কোনো দোকানদার সারাবছর মাংস বিক্রি না করলেও এ সময় তারা বেশি লাভের আশায় এক দিনের মাংসের দোকান দিয়ে থাকেন। এমনটাই জানালেন পৌর এলাকার মাংস বিক্রেতা আপেল মাহমুদ। তিনি বলেন, ১০টি দোকানে শতাধিক পাঁঠার মাংস বিক্রি হবে। সাধারণত ছাগলের পাঁঠার পাশাপাশি ভেড়ার পাঁঠার মাংসও বিক্রি হচ্ছে।

পাঁঠার মাংস কিনতে আসা পৌর সদরের বাসিন্দা হাফিজুর রহমান বলেন, প্রতি বছর কালীপূজা উপলক্ষে এভাবে বাজার এলাকায় পাঁঠার মাংস বিক্রি হয়ে থাকে। এবারো একই দৃশ্য দেখছি বাজারে। এবার মাংসের দাম একটু বেশি। প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে এক হাজার টাকায়।

মাংস বিক্রেতা মফিজ বলেন, এ বছর বাজারে পাঁঠার দাম বেশি হওয়ায় মাংসের দামও একটু বেশি। তারপরও বেশ চাহিদা রয়েছে। প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকায়।

তাড়াশ উপজেলা সোনাতন সংস্থার সভাপতি তপন গোস্বামী বলেন, প্রায় সাড়ে ৫০০ বছরের বেশি সময় ধরে চলে আসছে ঐহিত্যবাহী কালীপূজা। এ পূজা হিন্দু সম্প্রদায়সহ বর্ণবৈষম্যহীন এলাকাবাসীর সনাতনী ভক্তির স্থান ও ধর্মীয় কেন্দ্র হিসেবে তাড়াশ মহাশ্মশানে বার্ষিক কালীপূজা অনুষ্ঠিত হয়।

তিনি কালীপূজা উপলক্ষে পাঁঠার মাংস খাওয়ার বিষয়ে বলেন, ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এই দিনে উপবাস করার বিধান রয়েছে। কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের কিছু অতি-উৎসাহী লোকজন বাজার থেকে পাঁঠার মাংস কিনে খেয়ে থাকেন।

কালীপূজা উপলক্ষে নিরাপত্তার বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, কালীপূজা নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।

T.A.S / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার