সাংবাদিক মিন্টুকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষে ফুলেল শুভেচ্ছা
দৈনিক লোকসমাজ পত্রিকায় বিশেষ অবদান রাখায় কর্তৃপক্ষ টানা চারবার চৌগাছার স্টাফ রিপোর্টার ও চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টুকে সস্মাননা ক্রেস্ট প্রদান করেছে। বুধবার (৩০ অক্টোবর) লোকসমাজের ২৯তম জন্মদিনে পত্রিকা অফিসে প্রকাশক শান্তনু ইসলাম সুমিত মিন্টুর হাতে এ ক্রেস্ট তুলে দেন।
চৌগাছাবাসীর জন্য এই সম্মান বয়ে আনায় তাকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চৌগাছার নেতৃবৃন্দ ও তরিকুল ইসলাম পৌর কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় পৌরসভা চত্বরে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী রুহুল আমিন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চৌগাছার সন্তান চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাছিন আহমেদ, শিক্ষার্থী ফারিয়া সুলতানা, সাহাদ হোসেন, উম্মুল ওয়ারা ইমা, নাবিহা তাহাসিন শ্রুতি, সাবিহা খাতুন, কাইফ আহমেদ, সাজহারুল আহমেদ, মাহবুব ইসলাম, ঈশান আহমেদ, নুরনবি, শাহারিয়া আহমেদ, সাদিকুর রহমান, মেহেদী হাসান রকি প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান