সুবর্ণচরের কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন
সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে থেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ও রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে চার হাজার কৃষককে আগাম শীতকালীন শাকসবজি আবাদের লক্ষ্যে উফশী শাকসবজির বীজ ও অর্থ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় সুবর্ণচর উপজেলা কৃষি অফিস অনুষ্ঠানের আয়োজন করে।
সুবর্ণচর উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় এবং সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার হারুন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার ফয়েজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন। এছাড়া ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, কৃষি অফিসের কর্মচারিসহ উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচির আওতায় প্রতিজন কৃষক টমেটো বীজ ১ প্যাকেট, বেগুনের বীজন১ প্যাকেট, পালংশাক বীজ ৪ প্যাকেট ৪০০ গ্রাম, লালশাক বীজ ৪ প্যাকেট ৪০০ গ্রাম, শীম বীজ ৩ প্যাকেট, ১৫০ গ্রাম,লাউ বীজ ১ প্যাকেট, ১০ গ্রাম কলমি বীজ, ২ প্যাকেট ২০০ গ্রাম,বাটি বীজ ২ প্যাকেট ২০ গ্রাম, মিষ্টি কুমড়া বীজ ২ প্যাকেট ৩০ গ্রামসহ সর্বমোট ২০ ধরনের সবজির ১২৩০ গ্রাম বীজ ও ১০০০ টাকা মোবাইল ফিন্যান্সিয়াল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পাবেন।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, নোয়াখালী জেলার শস্য ভান্ডার হিসেবে পরিচিত সুবর্ণচর উপজেলায় সাম্প্রতিক খরিপ-২ মৌসুমে ঘূর্নিঝড় রেমাল, পরবর্তী অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ী ঢলে কৃষকের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তাই কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এই বছর কৃষিসম্প্রসারণঅধিদপ্তর এর উদ্যোগে রবি মৌসুমের স্বাভাবিক প্রণোদনা ছাড়াও সবজি ও অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। তাছাড়া কৃষকের স্বার্থে সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে থেকে কৃষকের স্বার্থে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।
T.A.S / জামান
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার