ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরি সভায় বিএনপির একাংশের সংবাদ বর্জনের সিদ্ধান্ত


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৩১-১০-২০২৪ বিকাল ৫:৩৬

খুলনার পাইকগাছায় বিএনপির একাংশের ছত্রছায়ায় সহযোগী সংগঠনের কিছু উচ্ছৃঙ্খল নামধারী নেতাকর্মী কর্তৃক সোশ্যাল মিডিয়ায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিনিয়র নির্বাহী সদস্যকে জড়িয়ে কুরুচিপূর্ণ ভাষায় পোস্ট করায় উপজেলা বিএনপির একাংশের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটি।

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশের আলো ও আজকের কণ্ঠস্বর পত্রিকার উপজেলা প্রতিনিধি জিয়াউদ্দিন নায়েবের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার ও বর্তমান বিএনপি নেতার আশীর্বাদপুষ্ট কপিলমুনি ইউপির রাতুল গাজী নগ্ন ছবি ফেসবুকে পোস্ট করেন। এরপর পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর ও লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি জিএম মিজানুর রহমানের নামে হোরায়রা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাল্পনিক কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে সম্মানহানীর অপচেষ্টা চালাচ্ছেন।

বুধবার (৩০ অক্টোবর) পেশাগত কাজ শেষে সাংবাদিক জিএম মিজানুর রহমান পৌরসভা থেকে বিকাল পৌনে ৪টার দিকে বাড়ি ফেরার পথে ঘোষাল গ্রামের মৃত সোনাই মোড়লের ছেলে নব্য বিএনপি নেতা পরিচয়দানকারী মোবারেক হোসেন জয় ও গড়ের আবাদ গ্রামের গোলজার মোল্লার ছেলে হোরাইরা বাদশা সরল বাজারে মোটরসাইকেলের গতিরোধ করে মোবাইল কেড়ে নিয়ে সকল ডকুমেন্ট চেক করে অসৌজন্যমুলক আচারন করে। 

এ ঘটনার প্রতিবাদে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা জরুরিভিত্তিতে সংগঠনের সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে (ভার্সুয়াল) সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী তিন দিনের মধ্যে যদি সৃষ্ট ঘটনার সুষ্ঠু সমাধান না হয়, তাহলে বিএনপির একাংশের সকল সংবাদ বর্জন, তাদের অপকর্মের তথ্য অনুসন্ধান, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সমন্বয়ে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক ফসিয়ার রহমানের সঞ্চালনায় জরুরি সভায় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদ, দপ্তর সম্পাদক মানসুর রহমান জাহিদ, নির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান, আনারুল ইসলাম, রাবিদ মাহমুদ চঞ্চল, কাজী সোহাগ, মানজারুল ইসলাম মিথুন, শাফিয়ার রহমান প্রমুখ।

T.A.S / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত