ছাত্র জনতা হত্যার বিচার না করলে দেশ কলঙ্কমুক্ত হবে না
জুলাই আন্দোলনের শহীদদের হত্যার প্রতিবাদে এবং চাঁদাবাজির বিরুদ্ধে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব, জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ ছাত্রনেতা ওমর ফারুক সাগরের নেতৃত্বে চট্টগ্রাম কলেজের সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিল চকবাজার গিয়ে শেষ হয়।
এই সময় উপস্থিত থাকে ছাত্রদল নেতা,রিদয়,শাহাবউদ্দিন,জায়েদ,মুজাহিদ,সালমান, মেহেদী,আরবি সহ নেতৃবৃন্দ।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ ছাত্রনেতা ওমর ফারুক সাগর বলেন, শেখ হাসিনা এক সময় গর্ব করে বলেছিল, আওয়ামী লীগের শেখ হাসিনা পালায় না। তাহলে ৫ আগস্ট কেন পালাতে হল? রান্না করা খাবার পর্যন্ত কপালে জুটে নাই। এটা আল্লাহর পক্ষ থেকে গুম, খুন ও দুঃশাসনের বিচার হয়েছে। এখন খুনি হাসিনাসহ যেসকল ব্যক্তিগণ গণহত্যার সাথে জড়িত তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। গণহত্যার বিচারের দাবীতে দেশের জনগণ ঐক্যবদ্ধ। যে সকল ছাত্র জনতা আওয়ামী বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। ছাত্র জনতা হত্যার বিচার না করলে দেশ কলঙ্কমুক্ত হবে না। ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ছাত্র জনতার আন্দোলনের প্রথম শহীদ। চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম, তানভীর ও রাব্বি সহ শহীদদের রক্তে মাখা আমাদের চট্টগ্রাম।
বুধবার (৩১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম কলেজ মোড় থেকে চকবাজার মোড়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার লুটপাট করে দেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে। শেখ হাসিনার নির্দেশে দেশে বারবার গণহত্যা সংঘটিত হয়েছে। ভবিষ্যতে যেন কেউ এরকম দুঃসাহস না দেখায় সেজন্য উপযুক্ত বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ফ্যাসিবাদের দোসররা এখনও বিভিন্ন মহলের সাথে মিশে নানাভাবে ষড়যন্ত্র কউরছে। তাই এখন একটি আন্তর্জাতিক মানের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই গণহত্যার বিচার করতে হবে।
এমএসএম / এমএসএম
গ্রামীণ রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ; প্রতিবাদ করায় কাজ বন্ধ করার হুমকি!
পিকাপে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা'সহ দুই যুবক আটক
অভয়নগরে অবসরপ্রাপ্ত ১০ শিক্ষককে বিদায় সংবর্ধনা
বাঙ্গালহালিয়াতে ব্যবসায়ীদের উদ্যোগে হিন্দু ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূজা সম্পন্ন
গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১০
বাবার পরিচয় ফিরে পেতে জামালের লড়াই
মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
বাঘায় বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি মুক্ত, রিসিভ করলেন এমপি চাঁদ
বাউফলে জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০
বিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায় পরিণত হবে: সিরাজগঞ্জে শফিকুর রহমান
ঝিনাইদহে আমতলা-তৈলটুপি সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে জনসাধারণ
লাকসামে ১৬ লক্ষ টাকা দামের গাড়ী উপহার দিলেন এমপি আবুল কালাম