ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নাঙ্গলকোটে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১-১১-২০২৪ দুপুর ১:১১

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির দাসনাই পাড়া আলহাজ্ব ফাতেমা হাবিব শিক্ষা কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা - পুরস্কার বিতরণী আলোচনা সভা গতকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী দাসনাই পাড়া মাওলানা হাবিবউল্লাহ্ মোল্লা রহঃ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

এতে ৩৫ টি মাদ্রাসার ২৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।মাদ্রাসার সহঃপ্রধান শিক্ষক এইস এম আব্দুল কাদের সঞ্চালনায় ও অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মৌলভী মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবীদ আর্ন্তজাতিক খ্যাতি সম্পুর্ণ মোফাসসিরে কোরআন অধ্যক্ষ, মাদ্রাসা-ই মোহাম্মদিয়া আরবিয়া আলিয়া, হযরত মাওলানা মুফতি আ,ন,ম মাঈন উদ্দিন সিরাজি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহরাইন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব এনায়েত উল্লাহ মোল্লা, প্রতিষ্ঠাতা সদস্য এত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক এডভোকেট কেফায়েত উল্ল্যাহ মোল্লা, প্রতিষ্ঠাতা সদস্য, মৌলভী মুহিব উল্লাহ মোল্লা, মাদ্রাসার প্রধান শিক্ষক এম এম সাইফুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইয়াসিন, মিয়া মোহাম্মদ ইদ্রিস সহ এলাকার ওলামায়ে কেরাম ও শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান শেষে কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নগদ অর্থসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, পরে অনুষ্ঠানটি দোয়া মোনাজের মধ্যে দিয়ে শেষ হয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন