পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বিএনপির সভাপতির মতবিনিময়
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দুই সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার বিষয়ে বিএনপির এক অংশের সংবাদ বর্জনের খবরে রিপোর্টার্স ইউনিটির অফিসে আসেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় সাংবাদিকদের সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় করে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্থফা মোড়ল, যুগ্ন আহবায়ক এ্যাড সাইফ সুমন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা মেছের আলী, যুবদল নেতা মোহর আলী প্রমুখ।
এসময় উদ্ধত পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা শেষে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। দলমতের ঊর্ধ্বে দেশের জন্য কাজ করতে সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বিএনপির নেতাকর্মীরা। এসময় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান, সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন নায়েব । এসময় উপস্থিত ছিলেন কোষাদক্ষ ফিরোজ আহম্মেদ, দপ্তর সম্পাদক মানসুর রহমান জাহিদ, সদস্য আনোয়ারুল ইসলাম, জহুরুল হক, হাফিজুর রহমান রিন্টু, শাফিয়ার রহমান, কাজি সোহাগ, মাহজারুল ইসলাম মিথুন প্রমুখ।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
Link Copied