টানা ৩ দিন মৃত্যু একশর নিচে
করোনায় আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা তিন দিন করোনায় মৃত্যুর সংখ্যা একশর নিচে থাকল। এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১০৯ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৭২৪ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে।
আজ সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গতকাল রোববার (২৯ আগস্ট) করোনায় ৮৯ জনের মৃত্যু হয়। এর আগেরদিন শনিবার (২৮ আগস্ট) মৃত্যু হয় ৮০ জনের।
এর আগে গত ২৬ জুন করোনায় মৃত্যু একশর নিচে ছিল। ওই দিন মারা যান ৭৭ জন। দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ১০০ ছাড়িয়েছিল এ বছরের ১৬ এপ্রিল। ওই দিন মারা গিয়েছিলেন ১০১ জন। গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। ৫ ও ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যান। এক মাসের বেশি সময় ধরে (২/১ দিন বাদে) ২শর বেশি প্রাণহানির পর গত ১৩ আগস্ট থেকে মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামতে শুরু করে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু