মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টার দিকে সদর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনার আগে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এসময় যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, যুবসমাজকে সচেতন থাকতে হবে এবং অন্যদের কেউ সচেতন করতে হবে।
যুবসমাজকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গাজী মূয়ীদুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অডিনেটর ইকবাল মাহমুদ, ডিবির ওসি শেখ মেজবা উদ্দিন প্রমুখ।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক মোছাঃ মাহমুদা খাতুনের সঞ্চালনায় এছাড়াও এসময় সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম, সিনিয়র প্রশিক্ষক মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনার পরে শপথ পাঠ, যুব ঋণের চেক, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ