ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রথম দুই ম্যাচে সোহান, পরের দুটিতে মুশফিক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২১ বিকাল ৬:৮

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য যে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানে উইকেটরক্ষক আছেন তিনজন। মুশফিকুর রহিম আর লিটন দাস দুই সিরিজ পর আবার দলে ফিরেছেন। তাদের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন নুরুল হাসান সোহান। প্রশ্ন উঠেছে কিউইদের বিপক্ষে সিরিজে এই দায়িত্ব পালন করবেন কে?

আজ (সোমবার) এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বিষয়টি পরিষ্কার করেছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। যেখানে তিনি জানান, লিটনকে দেখা যাবে না গ্লাভস হাতে। পাঁচ ম্যাচের সিরিজে শুরুর দুই ম্যাচ কিপিং করবেন সোহান, পরের দুই ম্যাচে গ্লাভস উঠবে অভিজ্ঞ মুশফিকের হাতে। এই চার ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় পঞ্চম ও শেষ ম্যাচের উইকেটরক্ষক নির্বাচন করবে টিম ম্যানেজমেন্ট।

ডমিঙ্গো জানালেন, ‘এই সিরিজে আমরা উইকেটকিপিংয়ের দায়িত্বটা ভাগাভাগি করছি। দুই ম্যাচ করে সুযোগ দিয়ে পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেব। এই ভিন্নতা থাকা ভালো। এটাই আপাতত আমাদের পরিকল্পনা। তবে সোহান প্রথম দুই ম্যাচ কিপিং করবে।’

এদিকে কিপিংয়ের মতো ব্যাটিং বিভাগের ওপেনিং পজিশন নিয়েও মধুর সমস্যা চলছে দলে। তামিম ইকবাল না ফিরলেও দলে ওপেনার তিনজন। আগের সিরিজে সৌম্য সরকার, নাঈম শেখ ওপেন করেছেন। এবার ফিরেছেন লিটন দাস। ডমিঙ্গো অবশ্য এই জটলা এখনো খোলাসা করেননি। কোন দুজন ওপেন করবেন সেটি নিয়ে ধোঁয়াশা কাটেনি।

ডমিঙ্গো বলছিলেন, ‘আমাদের তিনজন আছেন যারা ওপেন করতে পারে। সৌম্য, লিটন ও নাঈম আছে। আগামী ২৪ ঘন্টায় নির্বাচকদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

সঙ্গে যোগ করেন তিনি, ‘মুশফিকের ব্যাপারে সিদ্ধান্ত হলো সে চার নম্বরে ব্যাটিং করবে। সে এই জায়গাতেই সফল। সে ইনিংস ধরে রাখতে পারে। মিডল ওভারে এসে এক-দুই রান নিতে পারে। ম্যাচটাও শেষ করে আসতে পারে। তাকে দলে পাওয়া আমাদের জন্য ভালো খবর।’

এমএসএম / এমএসএম

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি