ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, আহত বাবা-মা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১-১১-২০২৪ বিকাল ৬:৪৩

মানিকগঞ্জের ঘিওরে ঢাকা- আরিচা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মিথিলা দাশ (১২) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এঘটনায় ওই শিক্ষার্থীর বাবা- মা দুজনেই গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘিওর উপজেলার তরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিথিলা দাশ সাভার ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা শিবালয় উপজেলার নালী গ্রামের বাসিন্দা লিটন দাস। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

পুলিশ জানায়, লিটন দাশ মোটরসাইকেলযোগে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয়ে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। এসময় তারা ঘিওর উপজেলার তরা ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় মিথিলা দাশ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। দুর্ঘটনার পর স্থানীয়রা লিটন দাস ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইব্রাহিম মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত