ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনায় গুমের শিকারদের সন্ধান চেয়ে স্বজনদের মানববন্ধন


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২১ বিকাল ৬:২২

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান (জনি), যশোরের বেনাপোলের মেধাবী কলেজছাত্র মো. রেজোয়ান হোসেন এবং বাগেরহাটের মোরেলগঞ্জের ব্যবসায়ী মো. হাবিবুর রহমান হাওলাদারের সন্ধান চেয়েছেন তাদের স্বজনরা। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে সোমবার (৩০ আগস্ট) দুপুরে খুলনা মহানগরীর খানজাহান আলী রোডের জাতিসংঘ পার্কের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের প্রতি এ দাবি জানান তারা।

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ ও মানবাধিকারকর্মীদের ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানবাধিকারকর্মী ও সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমানের (জনি) পিতা মো. আব্দুর রাশেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ২০১৬ সালের ৪ আগস্ট সাতক্ষীরা সদর থানার এসআই হিমেলের নেতৃত্বে পুলিশ তার ছেলে জনিকে আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু থানায় কয়েক দিন রেখে তাকে গুম করা হয়। গত ৬ বছরেও তার সন্ধান দিতে পারেনি পুলিশ। এমনকি মামলা করার জন্য বিভিন্ন স্থানে ধরনা দিলেও কোনো আইনজীবী পুলিশের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে রাজি হননি। যদিও কয়েকজন সাহসী আইনজীবীর মাধ্যমে সম্প্রতি আমি সাতক্ষীরা আদালতে ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। তিনি অভিযুক্তদের কঠোর শাস্তি এবং তার সন্তানকে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে যশোরের বেনাপোলের মেধাবী কলেজছাত্র মো. রেজোয়ান হোসেনের বড় ভাই মো. রিপন হোসেন বলেন, তার ছোট ভাই মো. রেজোয়ান হোসেনকে ২০১৬ সালের ৪ আগস্ট বেনাপোল থানা পুলিশ আটক করে। পরবর্তীতে ওসি অপূর্ব হাসানের নেতৃত্বে তাকে গুম করা হয়। ওই ঘটনায় তারা ভয়ে মামলা করার সাহস পাননি। দীর্ঘ ৫ বছরেও তার ভাইয়ের সন্ধান না পেয়ে তার বৃদ্ধ মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন। ভাইয়ের সন্ধান দাবি করেন তিনি।

বাগেরহাটের মোরেলগঞ্জের ব্যবসায়ী মো. হাবিবুর রহমান হাওলাদারের ছেলে কলেজছাত্র মো. শাওন হাওলাদার বলেন, তার বাবাকে ২০১১ সালের ৬ জুলাই পুলিশ বাড়ি থেকে আটক করে নিয়ে আসে। তারপর থেকে দীর্ঘ ১১ বছর ধরে তার কোনো সন্ধান মেলেনি। এখন তারা পিতৃস্নেহ থেকে বঞ্চিত। বাবা না থাকায় তাদের লেখাপড়া ও সংসারের খরচও বহন করা কঠিন হয়ে পড়েছে। তার মা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি তার বাবাকে ফিরিয়ে দেয়ার দাবি জানান।

কর্মসূচিতে বক্তৃতা করেন- নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার সভাপতি ড. অ্যাডভোকেট মো. জাকির হোসেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা জেলা সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শেখ মো. আলমগীর আশরাফ ও মানবাধিকারকর্মী শেখ আব্দুল হালিম। ধন্যবাদ জ্ঞাপন করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার ও সাংবাদিক কেএম জিয়াউস সাদাত।

উপস্থিত ছিলেন- মো. হাবিবুর রহমান হাওলাদারের স্ত্রী মাহমুদা বেগম, অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম, সাংবাদিক এমএ আজিম, মো. শহিদুল ইসলাম, মো. আলী বাবু, মো. নূর নবী, মো. হাবিবুর রহমান, মো. শওকত হোসেন, মো. সাকিব হাসান, মো. ইমরান হোসেন, মো. সাকিব মাহমুদ, মো. গালিব হাসান, মো. তামিম হাসান, শেখ হারুন-অর-রশীদ প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত দেশে ৬০৩ জন গুমের শিকার হয়েছেন। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্ত্রী-সন্তানরা আর্থিক ও সামাজিকভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে চরম কষ্টে রয়েছেন। এতে দেশের সাধারণ নাগরিকরাও নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সুষ্ঠু গণতন্ত্র চর্চা এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা