ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গুণগতমান নিশ্চিত করে মাছ উৎপাদন ও পুশ থেকে বিরত থাকার আহ্বান খুলনা সিটি মেয়রের


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২১ বিকাল ৬:২২

খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ সোমবার (৩০ ‍আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সভায় প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন- মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যসম্পদের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। জাতির পিতা সারাজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর জন্য আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।

তিনি বলেন, বাংলাদেশে দিন দিন মাছের চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি মাছের উৎপাদনও বেড়েছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ করলে বেশি লাভবান হওয়া সম্ভব। পৃথিবীতে মাছ উৎপাদনে বাংলাদেশ চতুর্থ স্থান অর্জন করছে, যা মৎস্য খাতের উন্নয়নে একটি অভূতপূর্ব সাফল্য। গুণগতমান নিশ্চিত করে মাছ উৎপাদন ও পুশ থেকে বিরত থাকতে মেয়র মৎস্য সেক্টরের সাথে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, খুলনা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নারায়ণ চন্দ্র দাস, খুলনা বিশ্ববিদ্যালয় এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর গোলাম সরওয়ার মিঠু ও বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস আ্যসোসিয়েশনের সহ-সভাপতি এস হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- মৎস্যচাষি সফিকুর রহমান পলাশ, চিংড়িচাষি আবুল হোসেন ও ফোয়াব সভাপতি মোল্লা শামসুর রহমান শাহীন।

সভায় জানানো হয়, করোনায় এ বছর সারাদেশে মৎস্যচাষিদের ১০০ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে। খুলনা জেলায় ৯ হাজার ৮৫৮ জন মৎস্যচাষিকে ১৪ কোটি ২০ লাখ ১৩ হাজার টাকার অনুদান দেয়া হয়েছে।

অনুষ্ঠানে সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা, প্রতিষ্ঠান, উৎপাদনকারী, রপ্তানিকারক ও সংগঠককে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ বছর খুলনার সফল মৎস্যচাষিরা হলেন- খুলনার দাকোপের মো. আবুল হোসেন, তেরখাদায় সফিকুর রহমান পলাশ, ডুমুরিয়ায় সমর কুমার দাশ, বটিয়াঘাটায় পঞ্চানন গাইন ও কয়রার সরদার শাহানুর আলম। পোনা উৎপাদনকারীদের মধ্যে রয়েছেন- ফুলতলার মো. জাহিদ হোসেন ও দীঘলিয়ার মো. আতিকুল ইসলাম। রপ্তানিকারকদের মধ্যে রয়েছেন- দাকোপের বিএম মনিরুল ইসলাম, রূপসার খুলনার ফ্রোজেন ফুডস লি., রূপসার ফ্রেশ সী ফুডস লি., অর্গানিক শ্রীম্প সী ফুডস লি., এটলাস সী ফুডস লি., শিরোমনির জয় ফিড লি. এবং সংগঠক মো. শামসুর রহমান শাহীন।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা