সেনাবাহিনীর অভিযানে মিরপুর-১ মুক্তিযোদ্ধা মার্কেট চুড়ি পট্টির চাঁদাবাজ কামাল গ্রেফতার
সেনাবাহিনীর অভিযানে মিরপুর ১ নং মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে চুড়িপট্টির ফুটপাতের চাঁদাবাজ কামালকে গ্রেফতার করছেন দারুসসালাম ক্যাম্পের চৌকস একটি টিম।
রাজধানীর মিরপুর-১ চাঁদাবাজির ঘটনা সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। মিরপুর ১ নম্বর মার্কেট সীমান্তবর্তী তিন থানা মিলে অবস্থিত হওয়ায়, একাধিক রাজনৈতিক গ্ৰুপ ও স্থানীয় নেতারা মিলে সিন্ডিকেট গড়ে তুলে চাদাবাজি করে থাকে ।এই কারণে মার্কেটে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায় ।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগে ইতিপূর্বে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও, চাঁদাবাজরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে । গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের পর, সেনাবাহিনী সেখানে গোয়েন্দা নজরদারি চালায় এবং চাঁদাবাজির পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে তৎপর হয়। চাঁদাবাজির ফলে মিরপুর ১ নম্বর বিভিন্ন মার্কেট ও ফুটপাতে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, যা ছোট বড় ব্যবসায়ী কেউই এড়াতে পারছেন না।
ব্যবসায়ী মহলের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ এবং পরিস্থিতি পর্যালোচনা করে গতকাল সন্ধ্যায় মুক্তিযোদ্ধা মার্কেটের চুড়িপট্টির চাঁদাবাজ কামালকে সনাক্ত ও গ্রেফতার করে । কামাল দৈনিক বিভিন্ন দোকান হতে অবৈধভাব ২৫-৩০ হাজার টাকা সংগ্রহ করে। এই চক্রের মূল হোতা কবির নামক জনৈক ব্যক্তি। কোন ব্যবসায়ী চাঁদা প্রদানে অনীহা প্রকাশ করলে কবীর কামালের লোকদের মাধ্যমে প্রত্যেককে শারীরিকভাবে হেনস্তা করা হত বলে অভিযোগ পাওয়া গেছে ।
একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায় , কবির গং রা দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা নিখিলের সাথে কাজ করছেন। তাদের এই তৎপরতায় মিরপুর-১ এলাকায় একটি ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন, ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী, কেউই চাঁদাবাজি থেকে মুক্তি পাননি। এই শক্তিশালী চাঁদাবাজ চক্র স্থানীয় জনগণকে দমিয়ে রেখেছে, যারা ভয়ে মুখ খুলতে সাহস পায়নি।
সেনাবাহিনীর তৎপরতায় চাঁদাবাজি চক্রের মূলহোতাদের নাম ও তথ্য উঠে আসায় এলাকাবাসী ও ব্যবসায়ী মহল কিছুটা স্বস্তি পেয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নিরলস ভাবে মিরপুর ১ নম্বর চাঁদাবাজ চক্রের মূলোৎপাটনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং অচিরেই সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন