ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নরসিংদীতে প্রাইভেটকার - টমটম সংঘর্ষে একজন নিহত


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ১১:১৯

নরসিংদীর পাঁচদোনা এলাকায় প্রাইভেটকার ও টমটম গাড়ির সংঘর্ষে টমটমের চালক নিহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত টমটম চালকের নাম মো. শাকিল (২৩)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার কুটার জঙ্গল গ্রামের মো. হিরণ মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শাকিল টমটম গাড়ি নিয়ে সকালে বের হয়। নরসিংদীর পাঁচদোনা এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় টমটম গাড়ির চালক। স্থানীয় এলাকাবাসী প্রথমে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রাকিব বলেন, আমার ছোট ভাই টমটম গাড়ি চালাত। শুক্রবার সকালের দিকে নরসিংদীর পাঁচদোনা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে তাঁর টমটম গাড়ির সংঘর্ষ হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন