আওয়ামীলীগ কে খুঁজে পাওয়া যাচ্ছে না : শাহ্ রিয়াজুল হান্নান
গাজীপুরের কাপাসিয়ার টোক সূর্যবালা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে টোক ইউনিয়নের ‘আমরা জিয়ার সৈনিক প্রবাসস্থ অনলাইন ফোরাম আ. স. ম. হান্নান শাহ‘র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ।
আওয়ামী স্বৈরাচারী সরকার বিগত দিনে যেভাবে স্টিম রোলার চালিয়েছে, এ দেশের ছাত্র জনতা পাই পাই করে তার পাওনা বুঝিয়ে দিয়েছে। এজন্য কেউ নির্বাসনে, কেউ কারাগারে। আওয়ামী লীগের ‘আ’ পর্যন্ত খোঁজে পাওয়া যাচ্ছে না। এটাই বাস্তবতা।
শুক্রবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক পাট মন্ত্রী প্রয়াত নেতা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আ. স. ম. হান্নান শাহ‘র স্মরণে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শাহ্ রিয়াজুল হান্নান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা বহুদিন ধরে বলে আসছি, এ পতিত স্বৈরচার শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের মত দল কিভাবে শেষ হয়ে গেলো। আমাদের চোখের সামনে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যারা রাজনীতি করি আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে।
আমরা জিয়ার সৈনিক অনলাইন ফোরামের সভাপতি রবিন হাসানের সভাপতিত্বে ও টোক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন, টোক ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বসির উদ্দিন বাসু, সাধারণ সম্পাদক শামসুল হক রুকন প্রমূখ।
T.A.S / T.A.S
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস