ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

দক্ষিণ আমেরিকার রাষ্ট্র পেরুর রাজধানী লিমায় চালু হলো সিএমজি সম্প্রচার কেন্দ্র


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ১:৩৬

পেরু সময় গত বুধবার চায়না মিডিয়া গ্রুপের উচ্চ মানের ফিল্ম ও টেলিভিশন অনুষ্ঠান পেরুর লিমা সম্প্রচার কেন্দ্রে চালু হয়েছে। সিএমজি থেকে ২০টিরও বেশি মানসম্পন্ন অনুষ্ঠান পেরুর মূলধারার মিডিয়াতে সম্প্রচার করা হচ্ছে।

পেরুর মন্ত্রীপরিষদের চেয়ারম্যান বা প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানসন তার বক্তৃতায় বলেন, গত জুন মাসে পেরু প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বোরুয়ার্তে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দেখা করেছেন এবং ২০২৪ থেকে ২০২৯ সাল পর্যন্ত একটি যৌথ কর্ম পরিকল্পনার পাশাপাশি অর্থনীতি ও বাণিজ্যিক খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তির একটি সিরিজ স্বাক্ষর করেছেন। যা পেরু-চীন বন্ধুত্ব এবং দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে একটি নতুন স্তরে উন্নীত করে। তিনি বলেন, দুটি দেশ প্রাচীন সভ্যতার দেশ। তিনি খুব খুশি যে, চায়না মিডিয়া গ্রুপ পেরুভিয়ান দর্শকদের জন্য বিভিন্ন ধরণের চীনা চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নিয়ে এসেছে, যা দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া আরও উন্নীত করবে।

সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের ভাইস মিনিস্টার এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং এক ভিডিও বক্তৃতায় বলেন, চলতি বছর প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট বোরুয়ার্তে বেইজিংয়ে বৈঠক করেছেন। চায়না মিডিয়া এবং পেরুর মিডিয়া এই উচ্চমানের ফিল্ম এবং টেলিভিশন অনুষ্ঠান আয়োজন করেছে, যাতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ঐকমত্যকে সক্রিয়ভাবে বাস্তবায়ন করা যায়, চীন ও পেরুর জনগণের মধ্যে এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও জোরদার করা যায় এবং যৌথভাবে চীন-পেরু সম্পর্কের একটি নতুন ভবিষ্যত তৈরি করা যায়।

ইভেন্ট সাইটে, চায়না মিডিয়া গ্রুপ পেরুভিয়ান ন্যাশনাল রেডিও ও টেলিভিশন গ্রুপ এবং পেরুর সংবাদপত্র লা রিপাব্লিকার সাথে ফিল্ম এবং টেলিভিশন প্রোগ্রাম সম্প্রচার সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। চীন ও পেরুর অতিথিরা যৌথভাবে সিএমজি’র প্রিমিয়াম ফিল্ম এবং টেলিভিশন প্রোগ্রামের পেরুভিয়ান সম্প্রচার চালু করেছে। 

সূত্র: জিনিয়াতৌহিদ-ফেই, চায়না মিডিয়া গ্রুপ

T.A.S / T.A.S

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ