ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে ইজিবাইক চালকের লাশ উদ্ধার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ৩:১৪

নরসিংদীর পলাশে ইউনুস মিয়া অপু (১৭) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা দক্ষিণপাড়া এলাকার একটি কলা খেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অপু মিয়া শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার নয়ন মিয়ার ছেলে। নিহতের স্বজনরা জানান, শুক্রবার (০১ নভেম্বর ) সকালে বাড়ি থেকে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বের হয় অপু মিয়া। রাত হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে পলাশের নোয়াকান্দা এলাকার একটি কলাখেতের পাশে স্থানীয়রা একটি গলাকাটা মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

পশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এই মূহুর্তে বলা যাচ্ছে না ঠিক কি কারণে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতা নাকি ইজিবাইক ছিনতাইয়ের জন্য এই হত্যা তা তদন্ত করে পড়ে বলা যাবে বিস্তারিত। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

T.A.S / T.A.S

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা