তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। "সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সসমবায়ী ও জাতীয় পতাকা উত্তোলন , র্যালী, চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর ও সমবায়ীদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমবায়ী সোলাইমান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) খালিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম) নিরাপদ দাস, কালব্- এর সদস্য আনোয়ার হোসেন, দেশীগ্রাম আশার আলো সমবায় সমিতির সভাপতি শহিদুল ইসলাম,ক্ষুদ্র মাধাইনগর সূর্যের আলো সমবায় সমিতির সভাপতি প্রতিমা রানী. তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। বৈষমীহীন বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে সমবায়ের চেতনাকে প্রবল ও অর্থবহ করে তুলতে হবে। অনুষ্ঠান শেষে সমবায়ীদের মধ্যে চেক বিতরণ করা হয়।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ