ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামইরহাটে জাতীয় সমবায় দিবস পালিত


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ৩:২০

নওগাঁর ধামইরহাটে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় অফিসের আয়োজনে ২ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। পরে টুটিকাটা সমবায় সমিতির পানি ব্যবস্থাপনা কর্মসূচির একটি অস্থায়ী খালও পরিদর্শণ করেন তিনি। দুপুর ১২ টায় উপজেলা সমবায় অফিসার হারুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. মোস্তাফিজুর রহমান। প্রধান শিক্ষক ও সমবায়ী আব্দুর বারী পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন দূর্গাপুর ও বাসুদেবপুর আলিম মাদ্রাসার সহযোগি অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক রাজু, আদিবাসী সামাজিক উন্নয়ন বহুমূখী সমবায় সমিতির সভাপতি ইশ্বর মার্ডি, রুপনায়নপুর সমবায় সমিতির সম্পাদক আনোয়ার হোসেন, টুটিকাটা সমবায় সমিতির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, বড়শিবপুর কোতরাপাড়া সমিতির সভাপতি আতোয়ার রহমান প্রমুখ। পরে সমবায়ী সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা