ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বড় লিড হলো না ভারতের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ৩:৩৩

নিউজিল্যান্ডকে ২৩৫ রানে বেধে ফেলার পর মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত কতদূর যেতে পারে সেটাই ছিল দেখার। ঘরের মাঠে বিশ্বসেরা সব ব্যাটারের সমন্বয়ে তৈরি করা ব্যাটিং লাইনআপ এবার বড় স্কোর গড়বে, তেমনই প্রত্যাশা ছিল ভারতীয়দের।

কিন্তু প্রথম দিন শেষ বিকেলে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন খুব বেশি যেতে পারার কথা ছিল না। তবুও শুভমান গিল ও রিশাভ পান্তের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২৬৩ রান করতে সক্ষম হয় ভারতীয়রা। তাদের লিড দাঁড়ায় ২৮ রানের।

আগের টেস্টে ভারতীয়দের ওপর ছড়ি ঘুরিয়েছিলেন স্পিনার মিচেল সান্তনার। এবার মুম্বাইতে সেই জায়গা দখল করলেন আরেক স্পিনার অ্যাজাজ প্যাটেল। তিনি একাই নিয়েছেন ৫ উইকেট।

নিউজিল্যান্ডকে ২৩৫ রানে অলআউট করে প্রথম দিন বিকেলেই কিউইদের ঘূর্ণিফাঁদে পড়ে ভারতীয়রা। প্রথমদিন শেষ বিকেলেই ৪ উইকেট হারিয়ে বসে রোহিত শর্মার দল। ৮৬ রানে দিন শেষ করে তারা। নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ছিলো ১৪৯ রানে।

দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নেমে শুভমান গিল আর রিশাভ পান্ত যেভাবে ব্যাট করছিলেন, তাতেও মনে হয়েছিলো ঘূরে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন ভারতীয়রা। কিন্তু তাদের জুটি শতরানও ছুঁতে পারলো না। ৯৬ রানে বিচ্ছিন্ন হয়ে যান দু’জন। দলীয় ১৮০ রানের মাথায় আউট হয়ে যান রিশাভ পান্ত। ৫৯ বলে ৬০ রান করেন তিনি। ৮টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি।

রবিন্দ্র জাদেজা এসে হাল ধরার চেষ্টা করেন। কিন্তু গ্লেন ফিলিপসের বলে ২৫ বলে ১৪ রান করে আউট হয়ে যান তিনি। সরফরাজ খান দিলেন চরম হতাশার পরিচয়। ৪ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান তিনি।

২২৭ রানের মাথায় আউট হন শুভমান গিল। ১৪৬ বল খেলে ৯০ রান করেন তিনি। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ৩৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। অ্যাজাজ প্যাটেল ছাড়া ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস ও ইস শোধি।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা