ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

হিলিতে ওয়ার্ড কাউন্সিলর শামীম সরদার পুলিশের হাতে আটক


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ৩:৩৭

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার মামলা নং ০৭ এর এজাহারভূক্ত আসামী শামীম সর্দারকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে হাকিমপুর থানা পুলিশ।

হাকিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ সুজন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। ০২ অক্টোবর ২০২৪ ইং তারিখে হাকিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ সুজন মিয়ার সার্বিক তত্বাবধানে, পুলিশ পরিদর্শক তদন্ত এস এম জাহাঙ্গীর আলমের দিকনির্দেশনায়, এবং হাকিমপুর থানার সেকেন্ড অফিসার এস আই আরিফ হোসেনের প্রত্যক্ষ তদারকিতে হাকিমপুর থানা পুলিশের এস আই আব্দুল ওয়াহাব, এস আই আনিস,  এস আই আই হামিদুল, কনস্টেবল লিটন, কনস্টেবল আলমগীর ও অন্যান্য সঙ্গীয় ফোর্স সহ হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে বেলা আনুমানিক ১০ ঘটিকার সময় শামীম সর্দারকে আটক করে থানায় নিয়ে আসেন।

আটক শামীম সর্দার হাকিমপুর পৌরসভার ০৫ নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও  পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। হাকিমপুর থানা পুলিশের বরাত দিয়ে, সেকেন্ড অফিসার এস আই আরিফ হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার হাকিমপুর থানার মামলা নং ০৭ তারিখ ১৯/০৮/২০২৪ এর ভিত্তিতে শামীম সর্দারকে আজ ০২ অক্টোবর ২০২৪ ইং তারিখে আটক করে দুপুর আনুমানিক ১ টার সময় হাকিমপুর থানা পুলিশের হেফাজতে দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

T.A.S / T.A.S

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত