ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ৩:৫১

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে বিরোধীয় জমির তদন্ত প্রতিবেদন অর্থের বিনিময়ে একতরফা দেওয়ার অভিযোগ উঠেছে।প্রতিবেদনে জমিতে কয়েকটি আম গাছ, ছোট-বড় ৬০ টি সুপারি গাছ,২-৩ টি ছোট কাঁঠাল গাছসহ ১ম পক্ষ জবায়দুর রহমানের দখলে রয়েছে দাখিল করা হয়।ভুক্তভোগীরা জানান,রাধানগর গ্রামের শিউলি বেগম,ওমর ফারুক ও আহম্মদ আলীর ভোগ দখলে প্রায় আট বছর ধরে।এমনকি সুপারি গাছ হাজার হাজার ও অন্যান্য গাছও রয়েছে জমিতে, এমনকি ইট বালি মজুত করে ঘর নির্মাণ চলমান। পুনরায় তদন্ত করে প্রতিবেদন ও ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছেন তারা।
জানা যায়,গত বছরের পহেলা অক্টোবর আটোয়ারী রাধানগর এলাকার মৃত বজলুর রহমানের ছেলে জবায়দুর রহমান একই এলাকার শিউলি,ওমর ফারুক ও আহম্মদ আলীকে বিবাদী দিয়ে মামলা দায়ের করে।সেখানে উল্লেখ করা হয় এস এ ৬০৪৫ নং দাগে অনধিকার প্রবেশ করে পাঁকা ঘর নির্মানের জন্য উদ্যোগ নেয় ওমর ফারুক।তাদের অন্যায় কাজে বাধা দিলে বিভিন্নভাবে হুমকি দেয় তারা।মামলাটি আমলে নিয়ে বিচারক তদন্ত দেয়।যার নম্বর ৪২৪/২৩। তদন্ত করে রাধানগর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ।১৯ সেপ্টেম্বর প্রতিবেদন দিলে, ২২ সেপ্টেম্বর আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।স্থানীয়রা বলেন, শাহাজাহান, তরিকুল, দানেশ, বিগারু,ছলেমানসহ একাধিক মানুষের কাছে জমি দেওয়ার কথা বলে টাকা নিয়েছে তার বাবা বজলুর রহমান,কিন্তু তার মৃত্যুর পরে ছেলে জবায়দুর ও অলিউর রহমান জমি রেজিস্ট্রি করে দেয়নি।ঘর-বাড়ি ভেঙ্গে ফেলার বার বার হুমকি দিলে পরে সরিয়ে নেওয়া হয়েছে।
আহম্মদ আলী জানান,২০১২ সালে হামিদা বেওয়ার কাছে জমি ক্রয় করেছি।১৬ সাল থেকে ভোগ দখল করছি।খারিজ করে ৯ শতক জমি শিউলি ও তারা বানুর কাছে বিক্রি করি।এতদিন কেউ কিছু বলেনি। সম্প্রতি ঢাকা থেকে জবায়দুর রহমান এসে ঝামেলা করছে।ঘর তুলতে গেলে বাধা দেয় এবং আমাদের নামে মামলাও করেছে।সেই মামলার তদন্ত ভূমি সহকারী কর্মকর্তা সরজমিনে না আসেই একতরফা প্রতিবেদন দিয়েছেন।
জবায়দুর রহমান জানান,আহম্মদ আলী যে দাগে জমি ক্রয় করেছে সেটা পড়ে আছে অথচ আমাদের জমি দখল করে বিক্রি করেছেন।
অভিযুক্ত রাধানগর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সাথে মুঠোফোনে সাংবাদিক পরিচয় দিয়ে বিষয়টি জানালে ব্যস্ত দেখিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে ফোন কেটে দেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন