বিএনপি নেতা হেলাল শেখ
ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিন শেখ বলেছেন, ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না।
অর্জিত স্বাধীনতা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। আগামী দিনে শাহজাদপুর উপজেলায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারন্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। শুক্রবার বিকেলে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত সম্প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. ময়েন উদ্দিন, ৫নংওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুহুল আমিন, সাধারন সম্পাদক মো. জেলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রদল নেতা মো. রাগেব আহমেদ আলীম, আব্দুল জলিল, জহির মোল্লা, আলম মোল্লা, গাজিউর রহমান, সোবাহান, আকবার, নাজিম, ফারুক প্রমূখ।
T.A.S / T.A.S
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন