ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২-১১-২০২৪ বিকাল ৫:৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি। গতকাল শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদের হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, একটি কুচক্র মহল সংবাদকর্মীদেরকে ভুল তথ্য দিয়ে সোনারগাঁ বিএনপির ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করাচ্ছে। এর ফলে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছেন।

বিগত ১৬ বছর আওয়ামীলীগের দুঃশাসনের কারণে সোনারগাঁ বিএনপির নেতাকর্মীরা  জেল জুলুম, নিপীড়ন ও নির্যাতনে জর্জরিত ছিল। অথচ পাঁচ আগষ্টের পর সোনারগাঁয়ে আমরা বিরোধী দলের উপর কোন ধরনের সহিংসতা হতে দেইনি। সোনারগাঁয়ে আমরা শান্তিপূর্ণ রাখার চেষ্টা করেছি।

তিনি বক্তব্যে বলেন, কোন নেতাকর্মী যদি দলের নির্দেশ অমান্য করে কোন ধরনের অপকর্ম করে তাহলে আমাদের জানাবেন আমরা তদন্তের মাধ্যমে  দলীয়ভাবে এর ব্যবস্থা নেব।

এ সময় সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির রফিক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমা আক্তার প্রমূখ।

T.A.S / T.A.S

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা