ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের লিফলেট বিতরণ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২-১১-২০২৪ বিকাল ৫:৪০

নরসিংদীর বিভিন্ন উপজেলায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন বা পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে নরসিংদী পরিবেশ অধিদপ্তর।

শনিবার (০২ নভেম্বর) নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া বাজারে পলিথিন ব্যবহার বন্ধের বিষয়ে সাধারণ জনগণ ও দোকানদারদের মধ্যে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।এছাড়া গতকাল শুক্রবার নরসিংদী সদর মডেল মসজিদের মুসল্লিদের মাঝে পলিথিন ব্যবহার বন্ধের বিষয়ে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এসব লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, জেলা কার্যালয়ের হিসাব রক্ষক সাহাদাত হোসেন প্রমুখ। 

নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার বলেন, নরসিংদী জেলার বিভিন্ন বাজারে এই জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় মানুষকে পলিথিনের বিকল্প হিসেবে কাগজের ঠোঙ্গা, পাটের ও কাপড়ের তৈরি দীর্ঘদিন ব্যবহার উপযোগী ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। তিনি বলেন আরো, পলিথিনের ব্যবহার বন্ধে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। কারণ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ হলে উৎপাদনও বন্ধ হয়ে যাবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা