মধুপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫৩তম সমবায় দিবস পালিত
টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পতাকা ও সমবায় অধিদপ্তরের পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে মধুপুর উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় ও সমবায়ীদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসুচি পালন করা হয়।
‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, সফল উদ্যোক্তা মো. জয়নাল আবেদিন বাবলু, আজকের পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আনোয়ার সাদৎ ইমরান, ইদিলপুর সমবায় সমিতির সভাপতি মো. ফজলুল হক, কাল্ব সমবায় সমিতির সভাপতি মিহির মৃ, সফল সমবায়ী মো. শহীদুল ইসলাম, মন্টু মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির দ্বার উম্মোচিত হয়েছে মধুপুরে। মধুপুর পৌরশহরসহ বিভিন্ন গ্রামের সমবায়িরা বর্তমানে দারিদ্রমুক্ত জীবন গড়তে সফল হয়েছেন। অনেকেই জাতীয় পুরষ্কার লাভ করেছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অর্থনৈতিক ভাবে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র স্বাবলম্বি হবে।
T.A.S / T.A.S
সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস
মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন